উপসাগরীয় দেশগুলোকে ইসরাইল বা ইরানের মধ্যে একটিকে বেছে নিতে হবে: মার্কিন রাষ্ট্রদূত

ইসরাইলে যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত মাইক হাকাবি
ইসরাইলে যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত মাইক হাকাবি | ছবি: সংগৃহীত
0

মধ্যপ্রাচ্যের দেশগুলোকে এখন ইসরাইল অথবা ইরানের মধ্যে যেকোনো একটি পক্ষ বেছে নিতে হবে বলে মন্তব্য করেছেন ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। ইসরাইলে দেয়া এক বক্তব্যে তিনি বলেন, শিগগিরই মধ্যপ্রাচ্যের আরও কিছু দেশ ‘আব্রাহাম অ্যাকর্ডস’-এ যোগ দিয়ে ইসরাইলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করবে বলে তিনি ‘খুবই আশাবাদী’।

তবে গাজা উপত্যকা, লেবানন, সিরিয়া ও ইরানে ইসরাইলের ব্যাপক সামরিক অভিযানের কারণে অনেক আরব রাষ্ট্রই বর্তমানে চরম ক্ষুব্ধ। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হাকাবি ইরান যুদ্ধের পক্ষে মার্কিন সমর্থন আরও জোরালো করার আহ্বান জানিয়ে বলেন, ‘ইরানের ধর্মতাত্ত্বিক শাসনের কাছে ইসরাইল হলো কেবল ‘‘ক্ষুধাবর্ধক’’ বা শুরুর অংশ, তাদের আসল লক্ষ্য বা মূল লক্ষ্য হলো আমেরিকা।’ 

তিনি দাবি করেন, উপসাগরীয় দেশগুলো এখন বুঝতে পেরেছে যে তাদের একটি পক্ষ বেছে নিতেই হবে। হাকাবির মতে, এই দেশগুলোর ভাবা উচিত কারা তাদের ওপর আক্রমণ করতে পারে—ইরান নাকি ইসরাইল?

তিনি আরও বলেন, ‘তারা দেখছে ইসরাইল আমাদের সাহায্য করেছে এবং ইরান আমাদের আক্রমণ করেছে। ইসরাইল আপনাদের জমি দখলের চেষ্টা করছে না কিংবা আপনাদের ওপর মিসাইল ছুড়ছে না।’

এএম