অপরিবর্তিত রেখেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

বাংলাদেশ টেস্ট দল
বাংলাদেশ টেস্ট দল | ছবি: সংগৃহীত
0

পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য দল অপরিবর্তিত রেখে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়া ভেন্যু পরিবর্তন নিয়ে গুঞ্জন থাকলেও সিলেটেই খেলা হবে বলে জানিয়েছে বিসিবি।

আজ (মঙ্গলবার, ১২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করে বিসিবি। দলের নেতৃত্বে যথারীতি থাকছেন নাজমুল হোসেন শান্ত। প্রথম টেস্টের দলে ডাক পাওয়া দুই অনভিষিক্ত ব্যাটার তানজিদ হাসান তামিম ও অমিত হাসানকেও স্কোয়াডে রাখা হয়েছে। ব্যাটিং বা বোলিং ডিপার্টমেন্টে আসেনি কোনো পরিবর্তন।

আরও পড়ুন

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত এ সিরিজের প্রথম টেস্টে বেশ কয়েকবার বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল। যদিও মিরপুরের ড্রেনেজ ব্যাবস্থার কল্যাণে খুব বেশি সময় অপচয় হয়নি।

এ অবস্থায় আবহাওয়া পূর্বাভাসে বৃষ্টির শঙ্কা থাকায় ক্রিকেটমহলে গুঞ্জন উঠেছিলো, বদলে যেতে পারে দ্বিতীয় টেস্টের ভেন্যু। তবে ম্যাচটি সিলেটেই হবে বলে নিশ্চিত করেছে বিসিবি।

জেআর