পাবনার চাটমোহরে বিপুল নকল দুধ তৈরির কেমিক্যাল জব্দ

নকল দুধ তৈরির কেমিক্যাল জব্দসহ আটক ১
নকল দুধ তৈরির কেমিক্যাল জব্দসহ আটক ১ | ছবি: এখন টিভি
0

পাবনার চাটমোহর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমানের নকল দুধ তৈরির কেমিক্যাল, গ্লুকোজ জেলি, নকল দুধ, ও দুধ তৈরির একটি মেশিন জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যে আজ (শনিবার, ৯ মে) সকালে চাটমোহর উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঝটিকা অভিযানে এ কারখানার সন্ধান মেলে।

আভিযান সূত্রে জানা যায়, চাটমোহরে কিছু অসাধু ব্যবসায়ী ভেজাল দুধ উৎপাদনের সঙ্গে জড়িত বলে তথ্য ছিল। এর ভিত্তিতে শনিবার সকালে চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামে অভিযান চালানো হয়।

অভিযানে ওই গ্রামের আব্দুল মোমিন প্রামাণিক ও আল আমিনের বাড়িতে তল্লাশি চালিয়ে ৫৭০ লিটার (১২ ড্রাম) বিষাক্ত জেলি, সয়াবিন তেল সদৃশ তরল পদার্থ এবং বিপুল পরিমাণ তৈরিকৃত নকল দুধ জব্দ করা হয়।

এসময় ভেজাল দুধ উৎপাদনে জড়িত থাকার দায়ে আজিজুল প্রামাণিক নামের একজনকে আটক করা হলেও মূল অভিযুক্ত মোমিন ও আল আমিনসহ অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় মোমিন, আল আমিন ও আল আমিনের স্ত্রী রেখা খাতুনসহ মোট ৬ জনের বিরুদ্ধে চাটমোহর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

এএইচ