ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার দশম সপ্তাহেও যুদ্ধের জট থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভূ-রাজনীতি, যুক্তরাষ্ট্রে জনপ্রিয়তা কমে যাওয়ার ফাঁদে আটকা পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। হরমুজ প্রণালির ওপর ইরানের কৌশলগত নিয়ন্ত্রণ এবং অবরোধের মাধ্যমে যুক্তরাষ্ট্রের আপসহীন মনোভাবে সমঝোতার পথ খোলা নিয়ে জটিলতা।
এমন পরিস্থিতিতে একদিন আগে তেহরানের সঙ্গে সমঝোতা করার জন্য ইতিবাচক বর্তা দেয় ওয়াশিংটন। এক সপ্তাহের মধ্যে চুক্তি হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। এরমধ্যেও বড় পরীক্ষার মধ্যে পড়লো সমঝোতার পথ। কারণ ঘটেছে পাল্টাপাল্টি হামলার ঘটনা। স্থানীয় সময় বৃহস্পতিবার হরমুজ প্রণালীতে দুটি জাহাজ এবং একটি বেসামরিক এলাকায় যুক্তরাষ্ট্র প্রথমে হামলা চালায় বলে অভিযোগ ইরানের। এমনকি এ ঘটনাকে যুদ্ধবিরতি লঙ্ঘনের সামিল বলে সতর্ক করেছে তেহরান। তবে ইরানের উসকানিমূলক আক্রমণগুলো থেকে আত্মরক্ষার্থে এ হামলা চালানোর দাবি করছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।
আরও পড়ুন:
দু’দেশের এই গোলাগুলি সত্ত্বেও যুদ্ধবিরতি বলবত আছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আলোচনা খুব ভালোভাবে এগোচ্ছে। কিন্তু তাদের বুঝতে হবে যে, যদি চুক্তিটা স্বাক্ষরিত না হয়, তাহলে তাদের অনেক ভোগান্তি পোহাতে হবে। তারা শান্তি চুক্তিতে স্বাক্ষর করতে চায়। আমার চেয়েও তারা এটাতে স্বাক্ষর করতে অনেক বেশি আগ্রহী। আমরা কোনো প্রতিকূল পরিস্থিতি তৈরি করতে চাইনি, তাই আমরা রাডারটি গুলি করে ভেঙে দিই
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে শিগগিরই ইরান বৃহত্তর জয় উদযাপন করতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফ। বলেন, তেহরানের উপর গত কয়েক বছর ধরে আরোপিত নিষেধাজ্ঞা ও চাপ দ্রুতই প্রত্যাহার করা হবে।
এরইমধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবেলা করছে বলে দাবি করেছে সংযুক্ত আরব আমিরাত। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে এ তথ্য দেয় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের চলমান আক্রমণাত্মক অভিযানের কারণে দেশজুড়ে শব্দ শোনা গেছে। এর আগে, হরমুজ প্রণালিতে মার্কিন জাহাজ চলাচল সুরক্ষায় নিজেদের আকাশসীমা ব্যবহার করার অনুমতি দেয়নি সৌদিআরব ও কুয়েত। এর ফলে বড় ধাক্কায় পড়ে স্থগিত হয়ে যায় যুক্তরাষ্ট্রের পরিকল্পিত নৌ-অভিযান প্রজেক্ট ফ্রিডম।





