মুখ্যমন্ত্রী নির্ধারণে পশ্চিমবঙ্গে অমিত শাহ

কলকাতায় অমিত শাহ
কলকাতায় অমিত শাহ | ছবি: সংগৃহীত
1

মুখ্যমন্ত্রী কে হবেন তা ঠিক করতে পশ্চিমবঙ্গে এসেছেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ (শুক্রবার, ৮ মে) সকালেই পশ্চিমবঙ্গে এসে এ বিষয়ে বিকেল ৩টায় ২০৭ বিধায়ককে নিয়ে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বৈঠকে বসবেন তিনি। অন্যদিকে আগামীকাল (শনিবার, ৯ মে) ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন মুখ্যমন্ত্রী ও বিধায়কদের শপথ গ্রহণে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। বাড়ানো হয়েছে নিরপাত্তা বলয়ও।

বিজেপির কাছে বড় ব্যবধানে হেরে পদত্যাগ করতে অস্বীকৃতি জানানোয় মমতা বন্দোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর পদ থেকে অব্যাহতি দিয়েছেন রাজ্যপাল। ভেঙে দেয়া হয়েছে মন্ত্রীসভা। এরইমধ্যে তোড়জোড় চলছে নতুন মুখ্যমন্ত্রীসহ বিধায়কদের শপথ গ্রহণের।

শনিবার শপথে জন্য প্রস্তুত ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে এখনও ঠিক হয়েনি বিজেপি নেতৃত্বাধীর পশ্চিমবঙ্গের নতুন সরকারে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী।

এমন পরিস্থিতিতে স্থানীয় সময় সকাল ১১টার দিকে পশ্চিমবঙ্গে পা রেখেছেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উঠেছেন নিউ টাউনের হোটেলে। এরপর বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির ২০৭ বিধায়ককে নিয়ে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বৈঠক করবেন অমিত শাহ। যেখানে ঠিক হবে মুখ্যমন্ত্রীর নাম। অনেকেই মনে করছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে পদ্মশিবির ঘোষণা করতে পারে শুভেন্দু অধিকারীর নাম।

আরও পড়ুন:

শুভেন্দু অধিকারী এবার ভবানীপুরে এবং ২০২১ সালে নন্দিগ্রামে তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়কে পরাজিত করায় মুখ্যমন্ত্রীর পদের জন্য বেশি দাবিদার বলেও মনে করছেন অনেকে।

এমনকি বিজেপি সরকার শপথগ্রহণ অনুষ্ঠানে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহসহ বিজেপির অনেক শীর্ষ নেতা উপস্থিত থাকার কথা রয়েছে। এমনকি অন্য রাজে থাকা বিজেপির মুখ্যমন্ত্রীরাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এদিকে শপথগ্রহণ অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের বিধায়করা থাকবেন কি না তা স্পষ্ট নয়। উপস্থিত না হলে, বিধানসভায় পরবর্তীতে শপথের সুযোগ খোলা রয়েছে। আর নির্বাচনি বিপর্যয়ের পরে দলবিরোধী মন্তব্যের অভিযোগে পাঁচ মুখপাত্রকে শোকজ করলো তৃণমূল কংগ্রেস।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মাত্র ৮০টি আসনে জয়ী পায় তৃণমূল। আর ২০৭টি আসন যায় বিজেপির ঝুলিতে। এরপর বিপর্যয়ে তৃণমূলের অভ্যন্তরে সংকট দেয়া দেয়।

এসএস