সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বাঘাই আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ২০১১ সালের একটি রুলিংয়ের বরাত দিয়ে বলেন, আলোচনার ধারণার মধ্যেই নিহিত আছে যে বিবাদ মীমাংসার লক্ষ্যে উভয় পক্ষকে অন্তত একটি প্রকৃত ও আন্তরিক প্রচেষ্টা চালাতে হবে।
ইরান যখন যুক্তরাষ্ট্রের দেয়া নতুন যুদ্ধবিরতি প্রস্তাবটি পর্যালোচনা করছে, ঠিক তখনই তেহরানের পক্ষ থেকে এমন মন্তব্য এলো। যদিও বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হচ্ছে যে দুই দেশ চুক্তির কাছাকাছি পৌঁছেছে, তবে বাঘাইয়ের এই বার্তা ইঙ্গিত দিচ্ছে যে আলোচনার টেবিলে কোনো ধরনের চাপ বা অস্পষ্টতা মেনে নেবে না ইরান।





