মামলার এজাহারে জানা যায়, মামলার বাদী কৃষ্ণ কর্মকার একজন স্বর্ণ ব্যবসায়ী। তার পূজা অলংকার হাউজ নামে একটি জুয়েলারি দোকান রয়েছে। তিনি গত ২৩ এপ্রিল রাত আনুমানিক ২ ঘটিকার সময় জুয়েলারি দোকান বন্ধ করে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। ওইদিন সিকিরবাজার দাসবাড়ি এলাকায় কয়েকজন লোক নিজেদের র্যাব পরিচয় দিয়ে বাদী ও তার ভাইয়ের পথরোধ করে মাইক্রোবাসে ওঠানোর চেষ্টা করে।
আরও পড়ুন:
এসময় বাদী কৌশলে উক্ত স্থান থেকে চলে গেলেও র্যাব পরিচয় দেয়া লোকজন তার ভাই এবং তাদের সাথে থাকা টাকাসহ বরিশাল জেলার আগৈলঝাড়া থানাধীন পয়সারহাট নামক স্থানের দিকে নিয়ে যায়। পরবর্তীতে র্যাব পরিচয়দানকারী লোকজন বাদীর ভাইকে মারপিটসহ গুরুতর জখমের ভয়ভীতি দেখিয়ে তার সাথে থাকা নগদ ৩০ হাজার টাকা, ৩ ভরি ১৪ আনা বিভিন্ন প্রকার স্বর্নালংকার এবং ১৫০ ভরি রুপা নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী কৃষ্ণ কর্মকার বাদী হয়ে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানায় উল্লেখিত বিষয়ে লিখিত অভিযোগ করেন। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আসামিকে পটুয়াখালী জেলার বাউফল থানায় হস্তান্তর করা হয়।





