সম্প্রতি রাজধানীর গুলশানে রিমার্কের কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে আবুল হাসেমের হাতে এক লাখ টাকার পুরস্কারের চেক তুলে দেন রিমার্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া।
এসময় রিমার্কের ন্যাশনাল সেলস ডিরেক্টর কামাল হোসেন, রিজিওনাল সেলস ডিরেক্টর রাফিজুল ইসলামসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শবনম ফারিয়া বলেন, ‘দেশের ব্যবসায়ীদের উৎসাহিত করতে রিমার্কের “ডাবল লাখপতি” ক্যাম্পেইন একটি প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের আয়োজন বিক্রেতাদের অবদানকে স্বীকৃতি দেয়ার পাশাপাশি তাদের সামনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয়।’
আবুল হাসেমের এই সাফল্য অন্যদেরও অনুপ্রাণিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
লাখপতি বিজয়ী হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে আবুল হাসেম বলেন, ‘পুরস্কার পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। এই অর্জন আমার ব্যবসায় আরও উৎসাহ যোগাবে। এমন একটি স্বচ্ছ ও আকর্ষণীয় উদ্যোগের জন্য রিমার্ককে ধন্যবাদ।’
রিমার্কের ন্যাশনাল সেলস ডিরেক্টর কামাল হোসেন বলেন, ‘ডাবল লাখপতি—ক্যাম্পেইন শুধু একটি পুরস্কার কর্মসূচি নয়; এটি বিক্রেতাদের সঙ্গে দীর্ঘমেয়াদি আস্থা, সহযোগিতা ও পারস্পরিক উন্নয়নের সম্পর্ক আরও শক্তিশালী করার একটি কৌশলগত উদ্যোগ।’
দেশের বিভিন্ন প্রান্তের রিটেইলারদের ব্যবসায়িক অগ্রযাত্রায় উৎসাহ জোগানো এবং বিক্রয় কার্যক্রমে নতুন গতি সৃষ্টিই এ আয়োজনের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
রিজিওনাল সেলস ডিরেক্টর রাফিজুল ইসলাম বলেন, ‘আবুল হাসেমের এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো অঞ্চলের বিক্রেতাদের জন্য অনুপ্রেরণার বার্তা। এর ফলে ক্যাম্পেইনে অংশগ্রহণ ও আগ্রহ আরও বৃদ্ধি পাবে বলে আমরা আশা করছি।’
রিমার্ক সূত্রে জানা গেছে, ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইনের আওতায় দেশের বিভিন্ন প্রান্তের তালিকাভুক্ত রিটেইলাররা ন্যূনতম দুই হাজার টাকার রিমার্ক পণ্য ক্রয়ের মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ পাচ্ছেন। ক্যাম্পেইনে সর্বোচ্চ দুই লাখ টাকা নগদ পুরস্কারের পাশাপাশি রয়েছে তাৎক্ষণিক ক্যাশব্যাক, ফ্রিজ, টেলিভিশনসহ বিভিন্ন আকর্ষণীয় উপহার।
গত ৩ জুন শুরু হওয়া ক্যাম্পেইনের প্রথম ধাপ আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে। নির্ধারিত শর্ত পূরণকারী বিক্রেতারা স্বয়ংক্রিয়ভাবে এতে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। প্রতিষ্ঠানটির দাবি, দেশের বিভিন্ন অঞ্চলের বিক্রেতাদের মধ্যে ক্যাম্পেইনটি এরইমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।





