রায়ান মেহেরপুর সদর উপজেলার আলমপুর গ্রামের রাবিব আলীর ছেলে। মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, গত ১ মে হামের উপসর্গ নিয়ে শিশু রায়ানকে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। রবিবার মধ্যরাতে শিশুটি মৃত্যুবরণ করে।
কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. নাসরিন এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলার হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে ৯ জন শিশুর মৃত্যু হলো।
আরও পড়ুন
ডা. নাসরিন বলেন, ‘মার্চ মাসের মাঝামাঝি সময়ে হামের সংক্রমণ শুরু হওয়ার পর এ পর্যন্ত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, কুষ্টিয়া ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে মোট ১০২৪ জন শিশু ভর্তি হয়।’
এদিকে গত ২৪ ঘণ্টায় জেলার হাসপাতালগুলোতে মোট ৪৭ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালগুলোতে ভর্তি আছে ১৪৭ জন শিশু।





