সাক্ষাৎকালে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এসময় ভারত-বাংলাদেশ সম্পর্ককে এগিয়ে নিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্রমন্ত্রীর নিরবচ্ছিন্ন সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
বৈঠকে উভয় পক্ষ বর্তমান দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি নিয়ে সংক্ষিপ্ত পর্যালোচনা করেন। এসময় দুই দেশের নতুন সক্ষমতা ও আকাঙ্ক্ষার ওপর ভিত্তি করে সম্পর্কের ভবিষ্যৎ গন্তব্য নিয়ে আশাবাদ ব্যক্ত করেন তারা।
ভারত বাংলাদেশের জনগণ সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান প্রণয় ভার্মা। পারস্পরিক স্বার্থ এবং উন্নয়নের অগ্রাধিকারের ভিত্তিতে জনকল্যাণমুখী এই সহযোগিতাকে সবক্ষেত্রে আরও শক্তিশালী করতে চায় ভারত।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সম্পর্কের উন্নয়নে হাইকমিশনারের বিশেষ অবদানের প্রশংসা করেন এবং তার পরবর্তী কর্মজীবনের সাফল্যের জন্য শুভকামনা জানান।





