কোয়ালিফাইং ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করেই টাইগার পেসার নাহিদ রানার জন্য বিসিবির কাছে ছাড়পত্র চেয়ে বিশেষ অনুরোধ জানায় পিএসএলের দলটি।
আরও পড়ুন:
বিসিবি অনুমতি দেয়ায় জালমির ভক্তদের মাতাতে আবারো গতির ঝড় তুলবেন নাহিদ। এর আগে চার বার পিএসএল ফাইনাল খেললেও মাত্র একবারই শিরোপা জিতেছিলো জালমি। তবে এবার বাবর আজমদের দুর্দান্ত পারফরম্যান্সে দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের স্বপ্ন দেখাচ্ছে পেশোয়ার জালমিকে।
অন্যদিকে নিজেদের অভিষেক আসরে নেট রান রেটে লাহোরকে পেছনে ফেলে চতুর্থ দল হিসেবে এলিমিনেটর রাউন্ডে ওঠে কিংসমেন। মুলতান ও ইসলামাবাদকে হারিয়ে ফাইনালে নাহিদ রানার জালমিকেও চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত মারনাশ ল্যাবুশেনের দল।





