পিএসএলে ইসলামাবাদকে হারিয়ে ফাইনালে হায়দ্রাবাদ কিংসম্যান

পিএসএলে ফাইনালে হায়দ্রাবাদ কিংসম্যান
পিএসএলে ফাইনালে হায়দ্রাবাদ কিংসম্যান | ছবি: সংগৃহীত
0

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডকে ২ রানে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে নবাগত দল হায়দ্রাবাদ কিংসম্যান। আগামীকাল (রোববার, ৩ মে) পেশোয়ার জালমির বিপক্ষে ফাইনালে লড়বে তারা।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে আগে হায়দরাবাদ কিংসমেনকে ব্যাটিংয়ে পাঠায় ইসলামাবাদ ইউনাইটেড। ব্যাট করতে নেমে উসমান খানের ৬১ এবং ল্যাবুশেন-সাইম আইয়ুবদের ব্যাটে ভর করে ১৮৬ রান তোলে হায়দ্রাবাদ।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইসলামাবাদের হয়ে ২৫ বলে ৩০ রান করেন ওপেনার ডেভন কনওয়ে। ২৪ বলে ২২ রান করেন শাদাব খান। নির্ধারিত ২০ ওভারে শেষে ১৮৪ রান তোলে ইসলামাবাদ। শ্বাসরুদ্ধকর ম্যাচে ২ রানের জয় নিয়ে নিজেদের প্রথম আসরেই ফাইনাল নিশ্চিত করেছে হায়দ্রাবাদ কিংসম্যান।

আরও পড়ুন

এর আগে প্রথম কোয়ালিফায়ার জিতে ফাইনালে জায়গা নিশ্চিত করেছিলো পেশোয়ার জালমি। আগামীকাল (রোববার, ৩ মে) লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে হবে ফাইনাল। যেখানে দেখা যাবে বাংলাদেশি তারকা নাহিদ রানাকে।

নিউজিল্যান্ড সিরিজে বিশ্রামে থাকলেও ফাইনালে নাহিদকে পেতে বিশেষ আবেদন করেছিল পেশোয়ার। তাতে সাড়াও দিয়েছে বিসিবি।

জেআর