বিশ্বের অন্যতম শীর্ষ তেল উৎপাদনকারী দেশ সংযুক্ত আরব আমিরাত গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে ওপেক ও ওপেক প্লাস জোট ত্যাগ করে। বিশ্লেষকদের মতে, জোটের পক্ষ থেকে তেল উৎপাদনের ওপর যে কঠোর সীমা বা কোটা আরোপ করা হয়েছিল, তাতে সন্তুষ্ট ছিল না দেশটি। মূলত এই অসন্তোষ থেকেই গত ২৮ এপ্রিল জোট ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় আমিরাত।
বাজার বিশ্লেষকদের ধারণা, আজকের বৈঠকে এই সাতটি দেশ তাদের দৈনিক তেলের উৎপাদন ১ লাখ ৮৮ হাজার ব্যারেল বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে। আমিরাতের এই প্রস্থান বিশ্ব তেলের বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।





