টেকনাফে র‍্যাবের অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার আসামি
গ্রেপ্তার আসামি | ছবি: এখন টিভি
0

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান পরিচালনা করে জোরপূর্বক ধর্ষণ, চুরি ও প্রাণনাশের হুমকির মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।

গ্রেপ্তার আসামি হলেন— জিসান প্রকাশ আরবি উল হোসেন আরিফ (২১)। তিনি টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকার আজিজুল হকের ছেলে।

আজ (শনিবার, ২ মে) দুপুর সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান চালায়। অভিযানে টেকনাফ সদর ইউনিয়নের তুলাতলী ঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন:

র‍্যাব জানায়, গত ২৭ এপ্রিল টেকনাফ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই প্রধান আসামি জিসান আত্মগোপনে চলে যান। পরে তাকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‍্যাব-১৫।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এসএইচ