বান্দরবানে হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ২১ রোগী ভর্তি

আক্রান্ত শিশুদের নিয়ে হাসপাতালে স্বজনরা
আক্রান্ত শিশুদের নিয়ে হাসপাতালে স্বজনরা | ছবি: এখন টিভি
0

বান্দরবানের আলীকদমে হামের লক্ষণ নিয়ে নতুন করে আরও ২১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। আজ (শনিবার, ২ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. হাসান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪জন সহ মোট ২১ জন শিশু হামের লক্ষণ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তবে আলীকদমে হামের পরিস্থিতি অনেকটা কমে আসছে। ইতোমধ্যে করুকপাতা এলাকায় স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম কাজ করছে এবং দুর্গম এলাকা বিবেচনা করে সেখানে ৫ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে হামের টিকা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

আরও পড়ুন:

জানা যায়, বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম করুকপাতা ও পোয়ামুহুরী এলাকায় হঠাৎ জ্বর, সর্দি, কাশি, লালচে দাগ, শরীর ব্যথাসহ নানা উপসর্গ নিয়ে একের পর এক আক্রান্ত হতে থাকে শিশুরা। উপজেলা সদর থেকে আলীকদম এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়ার কারণে বাসিন্দাদের হাসপাতালে এসে চিকিৎসা নেয়া সম্ভব না হওয়ায় অনেকে আক্রান্ত হওয়ার পরও বাড়িতে অবস্থান করছে। ফলে আক্রান্ত শিশুর শরীর থেকে সহজেই বাকি শিশুদের মধ্যেও ছড়িয়ে পড়ছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলীকদম স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আক্রান্ত এলাকায় মেডিকেল টিম কাজ করছে বলে জানা যায়।

উল্লেখ্য, এ পর্যন্ত আলীকদম করুকপাতা এলাকায় হামের লক্ষণ নিয়ে ৪ চার শিশু মৃত্যুবরণ করেছে। এছাড়াও ৯৯ জন শিশু চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

ইএ