রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ২

এম জেড এম ইন্তেখাব চৌধুরী, গ্রেপ্তারের সময় জব্দ করা অস্ত্র
এম জেড এম ইন্তেখাব চৌধুরী, গ্রেপ্তারের সময় জব্দ করা অস্ত্র | ছবি: এখন টিভি
0

রাজধানীর ডেমরা এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকে ডাকাতির প্রস্তুতিকালে থানা হতে লুট হওয়া দুই সেট হ্যান্ডকাপ, একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন, অ্যামোনেশন, মাইক্রোবাস, র‍্যাবের কটি ও ওয়াকিটকি সেটসহ দুইজন ডাকাতকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

আজ (শনিবার, ২ মে) সকালে কারওয়ান বাজারে অবস্থিত র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী, পিএসসি।

এসময় তিনি জানান, আসামি আল আমিনসহ তার দুইজন সহযোগী আগেও ডাকাতিতে জড়িত ছিল। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মো. রায়হান নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন:

আল- আমিনের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অপরাধ কার্যক্রমে আটটি মামলা রয়েছে।

চক্রটি চিহ্নিত সন্ত্রাসী দল উল্লেখ করে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এ বাহিনীর অভিযান চলমান থাকবে, অপরাধীদের বিরুদ্ধে আরও কঠোর হবে র্যাব।’

র‌্যাব কমান্ডার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সংঘবদ্ধ চক্র। ডাকাত দলের একজন মুরগী ব্যবসা করতো। আরেকজন গাড়িচালক।

এসএস