পুর্বধলা থানার পুলিশ জানান, ভোর থেকে বৃষ্টি হচ্ছে। সকাল ৯টার দিকে তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, পূর্বধলা থানাধীন বড় ইলাশপুর নামক স্থানে দুর্গাপুর হতে ময়মনসিংহ গামী একটি বাস ও শ্যমগঞ্জ হতে দুর্গাপুর গামী একটি সিএনজির মুখামুখি সংঘর্ষ হয়।
আরও পড়ুন:
এতে ঘটনাস্থলে সিএনজিযাত্রী কাল ডোহরের মৃত কাসম আলীর ছেলে আইনুল হক (৫০) নিহত হন। সিএনজিতে থাকা অন্যান্য যাত্রীদের আহত অবস্থায় উদ্ধার করে পূর্বধলা হাসপাতালে নেয়া হলে অজ্ঞাত নামা আরও একজন যাত্রী মারা যান।
এছাড়াও একজন আহত রয়েছেন।
পুর্বধলা থানার ওসি মো. দিদারুল ইসলাম বলেন, ‘অজ্ঞাত নিহতের পরিচয় শনাক্তকরণ চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’





