প্রথমবার নিজের কেনা ক্লাবের উদ্দেশে মেসির বার্তা

লিওনেল মেসি
লিওনেল মেসি | ছবি: সংগৃহীত
0

সম্প্রতি স্প্যানিশ ক্লাব কর্নেল্লার মালিকানা কিনেছেন আর্জেন্টিনার ক্ষুদে ফুটবল জাদুকর লিওনেল মেসি। প্রথমবারের মতো নিজের কেনা ক্লাবের খেলোয়াড় ও কোচিং স্টাফদের উদ্দেশে বার্তা দিয়েছেন আর্জেন্টাইন এ তারকা ফুটবলার।

গতকাল (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) ক্লাবকে দেয়া এক ভিডিও বার্তায় মেসি বলেন, ‘আমি আপনাদের অভিবাদন জানাতে এসেছি এবং আপনাদের জানাতে চাই উন্নতি ও সহায়তার জন্য যা যা প্রয়োজন, তার জন্য আমরা আছি। এই নতুন প্রজেক্ট নিয়ে আমরা খুব রোমাঞ্চিত।’

এছাড়া প্রতি সপ্তাহেই দলের খেলা অনুসরণ ও সর্মথন করছেন বলেও জানান তিনি। স্থানীয় প্রতিভা বিকাশ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে ক্লাবকে এগিয়ে নেয়াই মেসির মূল লক্ষ্য।

আরও পড়ুন:

এরই মধ্যে স্পানিশ ফুটবলের চতুর্থ স্তরে পদোন্নতির জন্য প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করেছে কর্নেল্লা।

উল্লেখ্য, জর্দি আলবা, জেরার্দো মার্টিন ও ডেভিড রায়ার মতো তারকারা উঠে এসেছে কর্নেল্লা থেকে।

এসএইচ