চার দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে গতকাল (বৃহস্পতিবার, ১ মে) আটলান্টিক মহাসাগরের ব্রিটিশ দ্বীপ বারমুডায় পৌঁছালেন ব্রিটিশ রাজা চার্লস। তবে এ সফরে অনুপস্থিত আছেন রানী ক্যামিলা। দ্বীপটির রাজধানী হ্যামিলটনে আজ (শুক্রবার, ১ মে) তার সম্মানে একটি আনুষ্ঠানিক অভ্যর্থনা আয়োজনের কথা রয়েছে। একজন সার্বভৌম শাসক হিসেবে কোনো ব্রিটিশ উপনিবেশে এটি রাজা চার্লসের প্রথম সফর।
এর আগে ভার্জিনিয়ায় যুক্তরাষ্ট্রে স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত একটি গণ-কুচকাওয়াজে অতিথি হিসেবে উপস্থিত হন রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা।
যুক্তরাষ্ট্র সফরের শেষ দিনে ফ্রন্ট রয়েল নামক ছোট শহরে রাজ দম্পতিকে বিপুল হর্ষধ্বনিতে স্বাগত জানানো হয়। রাজ দম্পতিকে দেখতে শহরের জনসংখ্যার একটি বড় অংশ সেখানে উপস্থিত হয়। এ কারণে অনুষ্ঠানটিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়।