এনপিটির শীর্ষ পদের জন্য ইরানের প্রার্থিতা প্রত্যাখ্যান করলো আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের পতাকা
সংযুক্ত আরব আমিরাতের পতাকা | ছবি: সংগৃহীত
0

পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) পর্যালোচনা সম্মেলনে সহ-সভাপতি পদের জন্য ইরানের মনোনয়ন দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। আবুধাবি জানিয়েছে, এই পদের জন্য ইরানের নাম আসা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এনপিটির ১১তম পর্যালোচনা সম্মেলনের সাধারণ অধিবেশনে আরব আমিরাত জোর দিয়ে বলে, ইরান এই চুক্তির আওতায় থাকা নিজেদের বাধ্যবাধকতা পালনে ব্যর্থ হয়েছে। দেশটি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) কর্তৃত্বকেও ক্ষুণ্ণ করছে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরির অভিযোগও আনে আমিরাত।

সংযুক্ত আরব আমিরাত স্পষ্ট করে বলেছে, ইরানকে এ ধরনের দায়িত্বশীল পদে বসানো আন্তর্জাতিক নিরাপত্তা প্রচেষ্টার পরিপন্থী হবে। ফলে তাদের এই পদের জন্য মনোনয়ন দেয়া সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

এএম