আলোচনার টেবিল ছেড়ে কখনোই যায়নি ইরান; দাবি দেশটির প্রধান বিচারপতির

ইরানের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গোলাম হোসেইন মোহসেনি-এজেই
ইরানের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গোলাম হোসেইন মোহসেনি-এজেই | ছবি: সংগৃহীত
0

ইরান কখনোই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথ বন্ধ করেনি বলে জানিয়েছেন দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গোলাম হোসেইন মোহসেনি-এজেই। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ইরানি গণমাধ্যম আইআরআইবি-কে দেয়া এক সাক্ষাৎকারে মোহসেনি-এজেই বলেন, ‘আমরা যুদ্ধকে স্বাগত জানাই না, তবে একে ভয়ও পাই না।’

দেশটির প্রধান বিচারপতি ইরানের অনড় অবস্থানের কথা উল্লেখ করে বলেন, ‘আমাদের মর্যাদা যদি হুমকির মুখে পড়ে, তবে আমরা সেই মর্যাদা রক্ষায় লড়াই করব—এটিই আমাদের জাতির দৃঢ় অবস্থান।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘ইরান সব সময় আলোচনাকে স্বাগত জানিয়েছে। তবে সেই কূটনীতি হতে হবে যুক্তি ও বিবেচনাবোধের ওপর ভিত্তি করে।’

মোহসেনি-এজেই জোর দিয়ে বলেন, ‘আমরা অবশ্যই কোনো কিছু চাপিয়ে দেয়া মেনে নেব না। যে শত্রু আগ্রাসন ও হুমকির মাধ্যমে তাদের কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি, তারা আলোচনার টেবিলে বসেও কোনো শর্ত চাপিয়ে দিতে পারে না।’

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়ে প্রধান বিচারপতি বলেন, ‘আমরা যুদ্ধাপরাধীদের বিচার ও শাস্তি নিশ্চিত করব এবং তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করবো।’

এএম