তবে আদালতে তিনি শান্ত ছিলেন এবং অভিযোগ বুঝতে পেরেছেন বলে সম্মতি জানান। দেশটির দণ্ডবিধির ৩০২ ধারায় আনা এ অভিযোগে দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড অথবা ৩০ থেকে ৪০ বছরের কারাদণ্ড ও ন্যূনতম ১২ বেত্রাঘাতের বিধান রয়েছে।
আরও পড়ুন:
মামলার অভিযোগে বলা হয়, গত ২৩ এপ্রিল ভোরে কুয়ালালামপুরের একটি মহাসড়কে দুর্ঘটনা ঘটে। এতে নিহত হন ২২ বছর বয়সী বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর মোজাহিদ মিল্লাদ।
এদিকে, আদালত প্রক্রিয়ায় অভিযুক্তকে লাল রঙের টি-শার্ট ও নীল জিন্স পরিহিত অবস্থায় হাতকড়া পরিয়ে কাঠগড়ায় আনা হয়। শুনানির শুরুতে তাকে মুখের মাস্ক খুলতে নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, আদালত আগামী ২১ জুলাই মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছেন। এ মামলায় জামিন মঞ্জুর করা হয়নি।





