হজযাত্রার অষ্টম দিন: সৌদি আরবে পৌঁছেছেন ৩৩ হাজার হজযাত্রী

বিমানবন্দরে হজযাত্রীরা
বিমানবন্দরে হজযাত্রীরা | ছবি: এখন টিভি
0

হজযাত্রার অষ্টম দিন পর্যন্ত ৮৪টির বেশি ফ্লাইটে এরই মধ্যে ৩৩ হাজার ৩১৮ জনের বেশি যাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছেন। এদিকে যাত্রীরা জানান, আশকোনার ক্যাম্পের আশপাশে মশার উপদ্রব রয়েছে। ভোগান্তির শিকার হতে হচ্ছে লাগেজ ব্যবস্থাপনায়।

শত শত মানুষের এই কাফেলা পবিত্র কাবা শরিফের পথে। উদ্দেশ্য মক্কার কাবাঘর ছুঁয়ে আরাফাতের ময়দানে তাওয়াফের মধ্যদিয়ে নিজেকে পাপমুক্ত করা। দেশের নানা প্রান্ত থেকে আসা ছোট ছোট দলে ভাগ হয়ে হজ যাত্রার অষ্টম দিনেও অসংখ্য যাত্রী আশকোনার ক্যাম্পেই সব আনুষ্ঠানিকতা শেষ করছেন প্রি-হজ ফ্লাইট ধরতে।

সপ্তাহের প্রথম দিনে আজ আশকোনা হজ ক্যাম্পে বেসরকারি বিমান চলাচল ও কর্তৃপক্ষ ও ধর্ম মন্ত্রণালয়ের তদারকিতে ৫টি ফ্লাইটে ২০২১ হজযাত্রী ঢাকা ছেড়ে যাবেন। ব্যবস্থাপনায় সন্তুষ্টি জানিয়ে হজ যাত্রীরা বলেন, পরিবার, দেশ ও বিশ্ব উম্মাহার শান্তি সমৃদ্ধি কামনা ও যুদ্ধ বন্ধে হজে গিয়ে দোয়া করবেন তারা।

হজযাত্রীরা জানান, আল্লাহর কাছে পরিবারের জন্য দোয়া করবেন। দেশের মানুষের শান্তির জন্য দোয়া করবেন বলে জানান হজ যাত্রীরা। আল্লাহর হুকুম পালন করে ভালোভাবে দেশে ফিরে আসার প্রত্যাশার কথা জানান যাত্রীরা।

আরও পড়ুন:

জানান, এবার লাগেজ ব্যবস্থাপনায় সনাতনী পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এতে মক্কা, জেদ্দায় পৌঁছানোর পর ফিতা দিয়ে ট্যাগ দেয়া ব্যাগেজ পাওয়ায় তৈরি হচ্ছে জটিলতা।

হজযাত্রীরা আরও জানান, কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে। তবে সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট তারা।

এ বিষয়ে হজ অফিসের পরিচালক জানান, প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত পুরো ব্যবস্থার শৃঙ্খলা ধরে রাখতে বদ্ধপরিকর তারা।

হজ অফিস ঢাকা যুগ্ম সচিব ও পরিচালক মো.লোকমান হোসেন বলেন, ‘প্রতিদিনই আমরা চেষ্টা করছি আমাদের অবস্থা আরও ভালো করার। আমাদের প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন হজ্জ ব্যবস্থাপনা ভালোভাবে সম্পূর্ণ করতে হবে। আমরা সে অনুযায়ী কাজ করে যাচ্ছি।’

হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে হতে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং তা ১ জুলাই শেষ হবে। নিবন্ধিত যাত্রীদের মধ্যে প্রায় শতভাগ যাত্রীর ভিসা সম্পূর্ণ হয়েছে। এ বছর ১২ হাজার টাকা পর্যন্ত টিকিটের মূল কমিয়েছে সরকার।

এফএস