আলোচনার অনিশ্চয়তার মধ্যেই সামরিক সক্ষমতা প্রদর্শন করলো ইরান

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খোররামশাহর-৪ (বা খাইবার)
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খোররামশাহর-৪ (বা খাইবার) | ছবি: সংগৃহীত
0

শান্তি আলোচনার অনিশ্চয়তার মধ্যেই নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শন করলো ইরান। তেহরানের রেভ্যুলিউশন স্কয়ারে জনসম্মুখে আনা হলো খোররামশাহর-৪ (বা খাইবার) মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।

এটি ইরানের অভ্যন্তরে তৈরি উন্নত মাঝারি ও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। যা প্রায় ২ হাজার কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে সক্ষম। ক্ষেপণাস্ত্রটির ওয়ারহেড এক টনেরও বেশি ওজনের উচ্চ-বিস্ফোরক বহন করতে পারে।

আরও পড়ুন:

ইরানি গণমাধ্যমে এক ভিডিওতে দেখা যায়, ক্ষেপণাস্ত্রটি প্রদর্শনের সময় সেখানে পতাকা হাতে উপস্থিত হয় বিশাল জনতা। এ সময় তারা যুক্তরাষ্ট্র ও ইসরাইল বিরোধী নানা স্লোগান দেয়।

জেআর