জয় দিয়ে শুরু নারীদের শ্রীলঙ্কা মিশন

বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ওয়ানডে সিরিজ

মাঠে বাংলাদেশি এক নারী ব্যাটার
মাঠে বাংলাদেশি এক নারী ব্যাটার | ছবি: ইএসপিএন ক্রিকইনফো
0

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কা নারী জাতীয় দলের বিপক্ষে ৩ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারের ৯ বল বাকি থাকতেই শ্রীলঙ্কার দেয়া ২০৬ রানের লক্ষ্য পেরিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।

২০৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৫ রানেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। শারমিন আক্তার ও নিগার সুলতানা মিলে সামাল দেয়ার চেষ্টা করলেও ১৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক জ্যেতি।

এরপর সোবহানা মোস্তারিকে নিয়ে বড় জুটি গড়েন শারমিন। ৪১ রানের ইনিংস খেলে রিটায়ার্ট হার্ট হয়ে প্যাভিলিয়নে ফেরেন মোস্তারি। তার জায়গায় স্বর্না আক্তার নেমেও যোগ্য সঙ্গ দেন শারমিনকে।

আরও পড়ুন:

১২৭ বলে ৮৬ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দিয়ে আউট হন শারমিন আক্তার। এতে ৯ বল বাকি থাকতে ৩ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে টাইগ্রেস বাহিনী।

এর আগে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। সফরকারীদের ভালো শুরু এনে দেন দুই ওপেনার হাসিনি পেরেরা ও ইমেশা দুলানি। দলের হয়ে ফিফটির দেখা পান ইমেশা দুলানি ও হানসিমা কারুনারত্নে।

নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৫ রানে থামে সফরকারীদের ইনিংস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন রিতু মনি।

এসএইচ