আজ (সোমবার, ২০ এপ্রিল) দুপুরে বন্দর ভবনে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেন এমজিএইচ গ্রুপের কর্মকর্তারা।
আরও পড়ুন:
চুক্তি অনুযায়ী, আগামী দেড় বছরের মধ্যে ৫৫০ কোটি টাকা বিনিয়োগে টার্মিনালটি নির্মাণ হবে। এ টার্মিনালে প্রতিদিন একটি থেকে দুটি জাহাজ ভিড়বে। এছাড়া বছরে প্রায় ৪০ হাজার একক কন্টেইনার হ্যান্ডলিং করা যাবে এ টার্মিনালে।
প্রতিষ্ঠানটির সঙ্গে চট্টগ্রাম বন্দর ২০ বছরের জন্য চুক্তি স্বাক্ষর করেছে। এতদিন চট্টগ্রাম বন্দরের অন্যান্য টার্মিনাল ও যন্ত্রপাতি নিজেরা ক্রয় বা তৈরি করে বেসরকারি প্রতিষ্ঠানকে অপারেটিংয়ের জন্য দেয়া হতো। এটাই প্রথম টার্মিনাল যেটি বেসরকারি প্রতিষ্ঠান নিজেই তৈরি করবে ও পরিচালনা করবে।





