এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা তুলে দেন সাবেক অতিরিক্ত সচিব মো, আজহার আলী তালুকদার। বিশেষ অতিথি ছিলেন শাপলা ইউনিভার্সাল সোসাইটির নির্বাহী পরিচালক মো, আমীর হোসেন বাবু, সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক আওয়াল মাহমুদ, সেবকের নির্বাহী পরিচালক নাজমুজ সালেহীন, সবুজ পৃথিবীর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সহিদ মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অদ্য বিদ্যালয়ের প্রধান মো. ইউসুফ আলী জিন্নাহ।
আরও পড়ুন:
বক্তারা জানান, বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন এক ভয়াবহ হুমকি হিসেবে দেখা দিয়েছে। এ সংকট মোকাবিলায় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করে তুলতেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলেন তারা।
‘সবুজ পৃথিবী’ সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ সবুজায়ন কর্মসূচি অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ শেষে বিদ্যালয় চত্বরে বেশ কিছু ওষুধি, ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা।
বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, আয়োজক সংগঠনের সদস্যবৃন্দ এবং পাঁচ শতাধিক শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। চারা হাতে পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে এবং নিজ নিজ বাড়িতে এ গাছ রোপণ ও সংরক্ষণের অঙ্গীকার করে।





