ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্ত: রাশিয়া থেকে তেল কেনার সময়সীমা বৃদ্ধি

তেলবাহী জাহাজ
তেলবাহী জাহাজ | ছবি: সংগৃহীত
0

সমুদ্রপথে রুশ তেল কেনার অনুমতি আবারও নবায়ন করেছে ট্রাম্প প্রশাসন। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রাখতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ট্রাম্প প্রশাসনের নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ১৬ই মে পর্যন্ত রাশিয়ার তেল এবং পেট্রোলিয়াম পণ্য জাহাজে করে আনা যাবে। গত শুক্রবার থেকেই এই নতুন ছাড় কার্যকর হয়েছে। মূলত ১১ই এপ্রিল আগের দফার মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে এই মেয়াদ বাড়ানো হলো।

আরও পড়ুন:

তবে ইরান, কিউবা এবং উত্তর কোরিয়া এই সুবিধা পাবে না। জ্বালানি সংকটে ভুগতে থাকা এশিয়ার দেশগুলো বিকল্প বাজার হিসেবে রাশিয়া থেকে তেল কেনার সুযোগ দিতে আমেরিকার ওপর চাপ সৃষ্টি করছিল। এর পরপরই এই পদক্ষেপ নেয় যুক্তরাষ্ট্র।

ইএ