ফরিদপুরে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আটক দুই মাদক ব্যবসায়ী
আটক দুই মাদক ব্যবসায়ী | ছবি: এখন টিভি
2

ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

গতকাল (শুক্রবার, ১৭ এপ্রিল) সন্ধ্যায় জেলার ভাঙ্গা উপজেলার পুলিয়া বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন— জুয়েল মাতুব্বর (৪০) ও আকবর মুন্সী (৩৮)।

অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের দেহ তল্লাশি করে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করেন। এসময় তাদের কাছ থেকে দু’টি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।

আরও পড়ুন:

পরে আটক দু’জনকে গ্রেপ্তার দেখিয়ে জব্দকৃত আলামত আইনানুগ প্রক্রিয়ায় সংরক্ষণ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ভাঙ্গা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ফরিদপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শিরিন আক্তার জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি বলেন, ‘সমাজ থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।’

এসএস