লেবানন আর কারো যুদ্ধের ময়দান হিসেবে ব্যবহৃত হবে না: দেশটির প্রেসিডেন্ট

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন | ছবি: আল জাজিরা
0

লেবানন আর কারও যুদ্ধের ময়দান কিংবা খেলার গুটি হিসেবে ব্যবহৃত হবে না বলে সাফ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন। স্থানীয় সময় গতকাল (শুক্রবার, ১৭ এপ্রিল) টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন।

এসময় প্রেসিডেন্ট আউন জানান, তারা এখন এমন এক ধাপে প্রবেশ করেছে যেখানে যুদ্ধবিরতি প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি স্থায়ী চুক্তিতে উপনীত হতে হবে। যা দেশের জনগণের অধিকার, ভূমির অখণ্ডতা এবং জাতির সার্বভৌমত্ব রক্ষা করবে।

এদিকে লেবানন-ইসরাইলের মধ্যকার চলমান সাময়িক যুদ্ধবিরতির দ্বিতীয় দিন চলছে আজ।

আরও পড়ুন:

এর আগে যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকরের এক ঘণ্টার মধ্যেই তা লঙ্ঘনের অভিযোগ তুলেছে লেবাননের সেনাবাহিনী।

তাদের দাবি, দেশটির বেশ কয়েকটি গ্রামে গোলাবর্ষণ ও হামলার পাশাপাশি ব্যাপক সামরিক তৎপরতা চালিয়েছে ইসরাইল।

এসএস