আজ (শুক্রবার, ১৭ এপ্রিল) মগবাজারের আল ফালাহ মিলনায়তনে ‘জেলা ও মহানগরীর সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ‘সবশেষ জাতীয় নির্বাচনে ব্যাপক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জুলাইয়ের চেতনাকে ভুলুণ্ঠিত করা হয়েছে। সাবেক একজন উপদেষ্টা এবং বর্তমান সরকারের একজন মন্ত্রীর বক্তব্যেই স্পষ্ট হয়েছে গত নির্বাচনে কীভাবে কারচুপি করা হয়েছে।’
তিনি বলেন, ‘জনগণের আকাঙ্খার মৃত্যু ঘটেছে গত নির্বাচনে। বিএনপি জনগণের রায় নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। সুস্থ রাজনীতির ধারা অব্যাহত রাখতে চাই বিধায় দেশের বৃহত্তর স্বার্থে নির্বাচনের ফল মেনে নিয়েছি।’
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘সংসদ এবং রাজপথে জনগণের এজেন্ডা নিয়ে সরব থাকবে জামায়াত। দেশের আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে গর্জে উঠতে হবে। আমরা জনগণের পাশে থাকবো।’
অতীতের ফ্যাসিবাদের চেয়ে নব্য ফ্যাসিবাদ আরও ভয়ংকর হবে উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘গণভোটের রায় প্রত্যাখ্যানের মাধ্যমে নতুন ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে।’
এছাড়া গণতান্ত্রিক সব প্রতিষ্ঠানে অগণতান্ত্রিক দলীয়করণের মাধ্যমে ধ্বংসজজ্ঞ চালানো হচ্ছে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘গণমাধ্যমের টুটি চেপে ধরে সত্য প্রকাশে বাঁধা দেয়া হচ্ছে।’
দেশের সংকট নিয়ে সংসদে আলোচনার নোটিশ দিলে তা নাকচ করা হয় বলেও জানান তিনি। এসময় গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সাদাকে বাদামি বা কালো নয়, সাদাকে সাদাই বলুন। আমাদের কোনো বক্তব্যের কাটপিস নয়, হয় পুরোটা প্রকাশ করুন, নতুবা কিছুই প্রকাশ করবেন না।’





