প্রথমে তেল শোধানাগারের একটি ইউনিটে আগুন লাগলে পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। এই শোধনাগারটিতে কর্মরত আছেন ১১শ’র বেশি কর্মী। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আসে দমকলবাহিনীর বেশ কয়েকটি ইউনিট। আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।
আরও পড়ুন:
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার দুটি বৃহত্তম তেল শোধনাগারের মধ্যে এটি একটি। যেখানে দৈনিক ১ লাখ ২০ হাজার ব্যারেল পর্যন্ত তেল প্রক্রিয়াজাত হয়। এছাড়া অস্ট্রেলিয়ার ১০ শতাংশ জ্বালানি সরবরাহ করে এই তেল শোধানাগার।


 Director General Rafael Grossi-320x167.webp)


