দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের মিডিয়া স্টাডিজের অধ্যাপক মোহামাদ এলমাসরি আল জাজিরাকে বলেন, ‘পাঁচ বছর খুব বেশি সময় নয়। এতে ইরান খুব অল্প সময়ের মধ্যেই আবার নিজেকে গড়ে তুলতে পারবে।’
ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধের মার্কিন দাবি নীতিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন বলেও তিনি মন্তব্য করেন।
আরও পড়ুন:
এলমাসরি বলেন, ‘যুক্তরাষ্ট্রের ঐতিহাসিকভাবে সমৃদ্ধকরণবিরোধী নীতি ছিল না। এখন ওয়াশিংটন ইসরাইলের দীর্ঘদিনের শূন্য-সমৃদ্ধকরণ অবস্থানের সঙ্গে সঙ্গতি রাখছে।’
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ট্রাম্পের ওপর যেকোনো চুক্তিকে মার্কিন ভোটারদের কাছে স্পষ্ট বিজয় হিসেবে তুলে ধরার চাপ থাকবে বলেও তিনি মন্তব্য করেন।





