যুদ্ধবিরতির পর ইরান ও সৌদির ফোনালাপ; পরিস্থিতি পর্যালোচনায় দুই দেশ

পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ ও আব্বাস আরাঘচি
পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ ও আব্বাস আরাঘচি | ছবি: সংগৃহীত
0

ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা আজ ফোনে কথা বলেছেন। বার্তা সংস্থা এএফপি যে তথ্য জানিয়েছে, দুই দেশের মধ্যে যুদ্ধ শুরুর পর এটি প্রথম সরকারি যোগাযোগ। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রণালয় ‘এক্স’-এ দেয়া এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফরহান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির কাছ থেকে ফোন পান।

আরও পড়ুন:

বিবৃতিতে বলা হয়, ফোনালাপের সময় দুই পক্ষ সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে উত্তেজনা কমানোর উপায় নিয়ে আলোচনা করেছেন।

কর্তৃপক্ষ কখন কথা বলেছেন সে সময় উল্লেখ করা হয়নি। তবে দুই পক্ষের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার একদিন পরেই বিবৃতিটি প্রকাশ করা হয়।

এএম