আবু সাঈদ হত্যা মামলায় ট্রাইব্যুনালের রায়ে পরিবারের অসন্তুষ্টি

আবু সাঈদ
আবু সাঈদ | ছবি: সংগৃহীত
0

জুলাই গণঅভ্যুত্থানে প্রথম নিহত আবু সাঈদ হত্যা মামলার রায়ের প্রতিক্রিয়ায় অসন্তুষ্টি জানিয়েছেন আবু সাঈদের পরিবার। আজ (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।

এরপর রংপুরের বাবনপুরের জাফর পাড়ায় আবু সাঈদের বাবা মকবুল হোসেন দাবি করেন, পুলিশের বড় কর্মকর্তাদের বাঁচিয়ে দিয়ে ছোটদের সাজা দেয়া হয়েছে।

আরও পড়ুন:

মাত্র দু’জনের ফাঁসির দণ্ডে নিজেদের অসন্তুষ্টির কথা জানিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি পোমেল বড়ুয়াসহ আরও কয়েকজন আসামির ফাঁসির রায়ের প্রত্যাশার কথা জানান তিনি।

অনেক অপরাধী পালিয়ে থাকায় দ্রুত তাদের গ্রেপ্তার করতে সরকারের প্রতি অনুরোধও জানান আবু সাঈদের পরিবার। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে ট্রাইব্যুনাল-২ এর ঘোষিত রায়ে ৩০ আসামির মধ্যে দু’জনকে মৃত্যুদণ্ড ও ৩ জনকে যাবজ্জীবনসহ ২৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত।

এসএইচ