প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা শামছুল ইসলামের দায়িত্ব পুনর্বণ্টন করা হলো বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
গত ১৭ ফেব্রুয়ারি উপদেষ্টা নিয়োগ ও ২৪ ফেব্রুয়ারি দায়িত্ব বণ্টন করা হয়।
মন্ত্রী পদমর্যাদায় মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান ও রুহুল কবীর রিজভী আহমেদকে রাজনৈতিক; মো. ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন, রাশেদ আল মাহমুদ তিতুমীরকে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার দায়িত্ব দেয়া হয়।
আরও পড়ুন:
প্রতিমন্ত্রীর মর্যাদায় হুমায়ুন কবিরকে পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়, ডা. জাহেদ উর রহমানকে পলিসি ও স্ট্রাটেজির দায়িত্ব দেয়া হয়।
এছাড়া মাহদী আমিনকে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।
আর রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্ব সরকার গঠন করে বিএনপি। ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীর পাশাপাশি ১০ জন উপদেষ্টা নিয়োগ দেয়া হয়।





