এ সময় সুচিত্রা সেনের ম্যুরালে পুষ্প অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও পাবনা সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ ও স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা আলোচনা সভার আয়োজন করে।
আরও পড়ুন:
সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. রাম দুলাল ভৌমিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নরেশ মধুর সঞ্চালনায় অনুষ্ঠান আয়োজিত হয়। এ সময় বক্তব্য দেন পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের কার্যকরী সদস্য এ বি এম ফজলুর রহমান, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের উপদেষ্টা কৃষিবিদ জাফর সাদেক, দপ্তর সম্পাদক শিশির ইসলাম ও কানিজ ফাতেমা।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন; পাবনা জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক অরূপ কুমার কুন্ডু, কালের কণ্ঠ’র জেলা প্রতিনিধি পবীর সাহা, সাংস্কৃতিক কর্মী হাসান মাহমুদ, এখন টিভির জেলা প্রতিনিধি মাসুদ রানা, সাবেরা সুলতানা, ফজলুল হক সুমন প্রমুখ ।





