
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের এই দিনে তিনি বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে জন্মগ্রহণ করেন। জিয়াউর রহমানের পিতার নাম মনসুর রহমান। তিনি পেশায় ছিলেন একজন রসায়নবিদ।

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বিএনপির দু’দিনের কর্মসূচি ঘোষণা
শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ১৯ ও ২০ জানুয়ারি দুই দিনের কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ (শনিবার, ১৭ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন।

সরকারি রাজেন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা অম্বিকাচরণ মজুমদারের জন্মবার্ষিকী আজ
সরকারি রাজেন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা অম্বিকাচরণ মজুমদারের জন্মবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। আজ (মঙ্গলবার, ৬ জানুয়ারি) সকাল ১০টায় কলেজ চত্বরে অবস্থিত তার স্মৃতিস্তম্ভে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

সুর-তাল-লয়-ছন্দে লালবাগ কেল্লা যেন এক সুরের মন্দির!
লালবাগ কেল্লা যেন এক সুরের মন্দিরে পরিণত হয়েছে। প্রতিটি কোণে বাজছে সুর, মিলেমিশে ছন্দে ভেসে যাচ্ছে তাল, যেন অতীতের সঙ্গীতমূর্তি ফিরে এসেছে জীবন্ত হয়ে। সুরের ঢেউয়ে কেল্লার প্রাচীর, বাতাস ও দর্শক—সবকিছু যেন একত্রে গান গাইছে। ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে লালবাগ কেল্লায় শিল্পকলা অ্যাকাডেমির আয়োজনে অনুষ্ঠিত হলো এক বর্ণিল সঙ্গীত সন্ধ্যা। সঙ্গীত সন্ধ্যায় উপস্থিত ছিলেন কয়েকজন উপদেষ্টাসহ বিদেশি কূটনৈতিক ও দেশসেরা শিল্পীরা। গতকাল (বুধবার, ৮ অক্টোবর) ঢাকার লালবাগ কেল্লায় অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান।

খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়ার আয়োজন করবে বিএনপি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী আগামী শুক্রবার (১৫ আগস্ট) পালন করা হবে। এ উপলক্ষে ঢাকাসহ সারাদেশে দলীয় কার্যালয় এবং বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

নির্বাচন বিতর্কিত করার ষড়যন্ত্র চলছে: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয়তাবাদী শক্তিকে আক্রমণ করে কিছু শক্তি আগামী নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে বিঘ্নিত করার ষড়যন্ত্র করছে। আজ (মঙ্গলবার, ১২ আগস্ট) বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল শেষে তিনি এ মন্তব্য করেন।

চিত্রশিল্পী এসএম সুলতানের ১০১তম জন্মবার্ষিকী উদযাপিত
কীর্তিমান চিত্রশিল্পী এসএম সুলতানের ১০১তম জন্মবার্ষিকী আজ। জন্মবার্ষিকীতে জেলার নানা শ্রেণি পেশার মানুষ তাকে শ্রদ্ধা জানান। এ উপলক্ষে আজ (রোববার, ১০ আগস্ট) সকাল ৯টায় এসএম সুলতান ফাউন্ডেশন, নড়াইল জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা অ্যাকাডেমিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সুলতান কমপ্লেক্সে শিল্পীর সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

টাঙ্গাইলে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল
টাঙ্গাইলে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (রোববার, ১৯ জানুয়ারি) বিকেলে জেলা বিএনপির উদ্যোগে শহরের পুরাতন কোর্ট মসজিদে এ মাহফিলের আয়োজন করা হয়।

১৫ বছরে মানুষের ভাগ্য পরিবর্তন করতে পেরেছি: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভোগের জন্য নয় বরং জনগণের জন্য দায়িত্ব ও কর্তব্য পালনে ক্ষমতা। ১৫ বছরে মানুষের ভাগ্য পরিবর্তন করতে পেরেছি।

এগিয়ে যাওয়া বাংলাদেশের পথপ্রদর্শক বঙ্গবন্ধু
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের আজকের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম গ্রহণ করেন। তিনি পরিবার থেকে রাজনীতি সংগঠন কিংবা রাষ্ট্র, সবদিক থেকে অনবদ্য ছিলেন।