আজ (রোববার, ৫ এপ্রিল) এক্সে দেয়া এক বিবৃতিতে করপোরেশনটি জানায়, আগুন নিয়ন্ত্রণে আনতে এবং ছড়িয়ে পড়া ঠেকাতে দল কাজ করছে। তবে কোন স্থাপনায় হামলা হয়েছে, তা প্রকাশ করা হয়নি।
হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে বাহরাইনসহ উপসাগরীয় অঞ্চলের অন্যান্য অংশে পেট্রোকেমিক্যাল ও জ্বালানি স্থাপনাতেও হামলা হয়েছে।





