
যুক্তরাষ্ট্র হামলা চালালে উপসাগরীয় অবকাঠামো হবে লক্ষ্যবস্তু, ইরানের হুঁশিয়ারি
ইরান উপসাগরীয় দেশগুলোর সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে সতর্ক করেছে, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালানো অব্যাহত রাখে, তাহলে এসব দেশের জ্বালানি, বিদ্যুৎ ও পানি অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হতে পারে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা: নিরাপত্তা ঝুঁকি ও বিনিয়োগকারীদের সংশয় কাটবে কি?
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সই হওয়া সাম্প্রতিক সমঝোতা স্মারক (এমওইউ) পারস্য উপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক প্রেক্ষাপট বদলে দিতে পারে। গত ১৭ জুন সই হওয়া এই চুক্তির ফলে ইরানের ওপর থেকে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা তুলে নেয়া এবং দেশটির পুনর্গঠনে ৩০০ বিলিয়ন ডলারের (প্রায় ৩৯ হাজার কোটি টাকা) একটি বিশাল তহবিল গঠনের পথ প্রশস্ত হয়েছে। ওয়াশিংটন ও আঞ্চলিক অংশীদারদের সহায়তায় এই তহবিল পরিচালিত হবে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিতে ইরানকে অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর
উপসাগরীয় অঞ্চলের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরানকে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

ড্রোন হামলায় কুয়েতের জ্বালানি স্থাপনাগুলোতে ‘উল্লেখযোগ্য ক্ষতি’
কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন জানিয়েছে, তাদের কয়েকটি স্থাপনায় ইরানি ড্রোন হামলা হয়েছে। এতে আগুন লাগে এবং ‘উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি’ হয়েছে বলে কুয়েত সরকার জানায়। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।