ইসরাইলে তৃতীয়বারের মতো হামলার দাবি হুতিদের

ইয়েমেনের হুতি গোষ্ঠী
ইয়েমেনের হুতি গোষ্ঠী | ছবি: সংগৃহীত
0

ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠীর এক মুখপাত্র বলেছেন, তারা ইসরাইলের ওপর তৃতীয় দফা হামলা চালিয়েছেন। খবর দ্য গার্ডিয়ানের। তারা জানিয়েছেন, এটি ইরান ও লেবাননের হিজবুল্লাহর সঙ্গে যৌথভাবে পরিচালিত একটি অভিযান ছিল।

বিবৃতিতে হুতি বাহিনী জানায়, চলমান সংঘাতে এটি তাদের তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা। এ হামলা ইরান ও লেবাননের হিজবুল্লাহর সঙ্গে সমন্বয় করে চালানো হয়েছে।

আরও পড়ুন:

ইরান-সমর্থিত এ গোষ্ঠীটি বলেছে, তারা তৃতীয় সামরিক অভিযান পরিচালনা করেছে... যেখানে ইসরাইলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে একযোগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী ইয়েমেন থেকে দক্ষিণ ইসরাইলের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে জানানোর তিন ঘণ্টা পর হুতি বাহিনীর এ বিবৃতি এসেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এএইচ