হোয়াইট হাউজ ভেঙে বলরুম তৈরির পরিকল্পনা আটকে দিলেন বিচারক

হোয়াইট হাউজ
হোয়াইট হাউজ | ছবি: সংগৃহীত
0

কংগ্রেসের অনুমতি ছাড়া হোয়াইট হাউজ ভেঙে ৪০ কোটি ডলার ব্যয়ে বলরুম তৈরির ট্রাম্পের পরিকল্পনা আটকে দিয়েছেন মার্কিন এক বিচারক। এদিকে ট্রাম্প চ্যালেঞ্জ জানিয়ে বলেন, ‘বেসরকারি বিনিয়োগের এ প্রকল্পের জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন নেই।’

মার্কিন বিচারকের অভিযোগ, যুক্তরাষ্ট্রের ক্ষমতার কেন্দ্রকে নতুন রূপ দেয়ার জন্য রিপাবলিকান প্রেসিডেন্ট এ প্রকল্প হাতে নিয়েছেন।

আরও পড়ুন:

মামলা চলাকালীন ৯০ হাজার বর্গফুটের বলরুম প্রকল্পটি স্থগিত থাকছে। এর বিরুদ্ধে আপিলের জন্য ট্রাম্প প্রশাসনকে ১৪ দিন সময় দেয়া হয়েছে। কংগ্রেসের সুস্পষ্ট অনুমোদন ছাড়া ঐতিহাসিক কাঠামো ভাঙা বা সংস্কার প্রেসিডেন্টের একার থাকতে পারে না।

ফেডারেল বিচারকের আদেশের বিরোধিতা করে ট্রাম্প বলেন, বলরুমটির সম্পূর্ণ অর্থায়ন হচ্ছে ধনী ব্যক্তি ও সংস্থাগুলোর ব্যক্তিগত অনুদানের মাধ্যমে। এতে কোনো সরকারি অর্থ ছাড়া ব্যবহার করা হচ্ছে না।

জেআর