বেনাপোলে কুরিয়ার সার্ভিসের গাড়ি থেকে ২৯ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

চোরাচালান পণ্য জব্দ
চোরাচালান পণ্য জব্দ | ছবি: এখন টিভি
0

যশোরের শার্শা উপজেলার আমড়াখালী বিজিবি চেকপোষ্টে এসএ পরিবহনের ট্রাক তল্লাশি করে ২৯ লাখ টাকা মূল্যের বিপুল-পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল আটক করেছে ট্রাস্কফোর্সের একটি দল। আজ (মঙ্গলবার, ৩১ মার্চ) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল (সোমবার, ৩০ মার্চ) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ট্রাস্কফোর্সের সদস্যরা অভিযান চালিয়ে আমড়াখালী চেকপোস্টে এসএ পরিবহনের (কুরিয়ার) একটি কাভার্ড ভ্যানে তল্লাশি করে ভারতীয় অবৈধ মালামাল আটক করা হয়।

ট্রাস্কফোর্সের অভিযানকালে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম ও শার্শা থানার এসআই পায়েল কুন্ডসহ বিজিবি কর্মকর্তারা।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে— বিভিন্ন প্রকারের চকলেট, ফেসওয়াশ, সিসা তেল, পন্ডস সুপার লাইট জেল, ফিয়ামা সাওয়ার জেল, গ্লো এন্ড লাভলী ক্রিম, ইউলোসিটি প্রফেশনাল কোল্ড ওয়েব কন্ডিশনার, হারবাল লাইফ নিউরোশন প্রোটিন পাউডার এবং দুলহান তেল। যার সিজার মূল্য প্রায় ২৯ লাখ টাকা।

আরও পড়ুন:

টাস্কফোর্সের পরিচালক শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল থেকে ছেড়ে আসা এসএ পরিবহনের কুরিয়ার সার্ভিসের একটি ট্রাক তল্লাশি করে ভারতীয় অবৈধ বিপুল পরিমাণ পণ্য আটক করা হয়েছে। যার কোনো বৈধ কাগজপত্র তারা দেখাতে পারিনি। জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’

এদিকে স্থানীয়রা জানান, বৈধ ও অবৈধ পথে আসা চোরাচালান পণ্য পরিবহনের প্রধান মাধ্যম বেনাপোল বিজিবি ক্যাম্পের সামনে অবস্থিত এসএ পরিবহন। প্রতি কেজি অবৈধ মারামাল পরিবহনে চোরাকারবারিদের কাছ থেকে বড় অংকের টাকা নিয়ে থাকে এসএ পরিবহন। বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে তারা এসব কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বিজিবির তথ্য অনুযায়ী, এর আগে এসএ পরিবহনে বুকিং দেয়ার জন্য নিয়ে আসা একটি ভ্যান তল্লাশি করে ৬১ লাখ টাকার ২০১ কেজি ওজনের চার বস্তা ভায়াগ্রা তৈরির পাউডার জব্দ করা হয়েছিল।

এছাড়া অন্য অভিযানে ভারতীয় ৩৯৭৩ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা, ১৪২ টি শাড়ি, ৩ কেজি জিরা, ২টি মোবাইল, ৬ কেজি কিসমিস জব্দ করে।

এর আগে ২৫ জানুয়ারি আমড়াখালী চেকপোস্টে এসএ পরিবহনের বেনাপোল হতে ছেড়ে আসা নম্বর ট্রাক আটক করে ৮০ লাখ টাকা মুল্যের বৈধ কাগজপত্র বিহীন অবৈধ ভারতীয় শাড়ি, থ্রি-পিচ,চকলেট, ওষুধ ও কসমেটিক্স পণ্য সামগ্রী জব্দ করা হয়।

এসএস