
তাহিরপুরে অতিরিক্ত দামে এলপিজি বিক্রির অভিযোগে ডিলারকে জরিমানা
সুনামগঞ্জের তাহিরপুরে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির দায়ে কবির হোসেন নামে এক ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ (শনিবার, ৪ এপ্রিল) রাতে তাহিরপুর বাজারে এ অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু।

বেনাপোলে কুরিয়ার সার্ভিসের গাড়ি থেকে ২৯ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
যশোরের শার্শা উপজেলার আমড়াখালী বিজিবি চেকপোষ্টে এসএ পরিবহনের ট্রাক তল্লাশি করে ২৯ লাখ টাকা মূল্যের বিপুল-পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল আটক করেছে ট্রাস্কফোর্সের একটি দল। আজ (মঙ্গলবার, ৩১ মার্চ) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানানো হয়।

বরগুনার পাথরঘাটায় অবৈধ কয়লা চুল্লিতে অভিযান
এখন টেলিভিশনে সংবাদ প্রচারের পর অবৈধ কয়লা চুল্লি ধ্বংসে অভিযানে নামে পুলিশ-প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস। অভিযানে পাথরঘাটার রায়হানপুর ইউনিয়নে চারটি কয়লা চুল্লি ধ্বংস করা হয় এবং চুল্লির মালিক ফজলুর রহমানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।