ইসরাইলের টেলিভিশন চ্যানেল এবং ইরানের সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেছে দেখা যায়, হাইফা এলাকার একটি তেল শোধনাগারের ওপরে ঘন ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়েছে। এ স্থাপনাটিতে যুদ্ধ শুরুর পরই একবার হামলা চালানো হয়েছিল।
ইসরাইলের দমকল বাহিনী বলছে, প্রতিহত করা একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে একটি ফুয়েল ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে।





