আজ (সোমবার, ৩০ মার্চ) উপজেলার শেরকোল ইনিয়নের রানীনগর এলাকার মেসার্স আশা ট্রেডার্সের মালিক আলতাফ হোসেনের বাড়িতে এ অভিযান চালানো হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিংড়া উপজেলার শেরকোল ইনিয়নের রানীনগর এলাকার মেসার্স আশা টের্ডাসের মালিক আলতাফ হোসেন নিজ বাড়ির নিচে গোডাউনে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে রেখেছেন— এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেল সাড়ে ৩টার দিকে ব্যবসায়ী আলতাফ হোসেনের গোডাউনে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত।
আরও পড়ুন:
এসময় অবৈধভাবে মজুত করা ৬৫ ব্যারেল ডিজেল ও পেট্রোল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এতে আনুমানিক ১০ থেকে ১৩ হাজার লিটার তেল রয়েছে বলে জানান ইউএনও।
এসময় অবৈধভাবে তেল মজুত করে রাখায় ১ লাখ টাকা জরিমানা ও মুচলেখার পাশাপাশি জব্দ করা তেল দ্রুত বিক্রির আদেশ দেন তিনি।





