ইরানের সঙ্গে মার্কিন-ইসরাইলি যুদ্ধে জড়িতদের কঠোর সমালোচনা হিসেবে ধর্মীয় এই ব্যাখ্যা দেন তিনি।
আরও পড়ুন:
এমনকি যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যের খ্রিস্টানরা ভয়াবহ সময় পার করছে এবং অনেকের ক্ষেত্রে ধর্মীয় উৎসব বা পবিত্র দিনগুলোর সব রীতি পালন করা সম্ভব হচ্ছে না বলেও উল্লেখ করেছেন তিনি। তাই ইরানে যুদ্ধের শুরুর নিন্দা জানিয়ে দ্রুত শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু। কিন্তু কোনো দেশের নাম উল্লেখ করেননি।
গত বছর পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর নতুন পোপ হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই, যুদ্ধ-সহিংসতা ও সংঘাতের বিরুদ্ধে সোচ্চার অবস্থানে রয়েছেন পোপ চতুর্দশ লিও।





