লেবাননে আগ্রাসন সম্প্রসারণের নির্দেশ নেতানিয়াহুর

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু | ছবি: সংগৃহীত
0

লেবাননের ভূখণ্ড দখলে আগ্রাসন আরও সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। এরইমধ্যে দক্ষিণ লেবাননে থাকা জাতিসংঘের ঘাঁটিতে আঘাত হেনেছে ইসরাইলি বিমান হামলা। হতাহতের শিকার ইন্দোনেশিয়ার অন্তত ৪ শান্তিরক্ষী। ইসরাইলের উত্তরাঞ্চল এবং দক্ষিণ লেবাননে থাকা ইসরাইলি সেনাদের অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলার তীব্রতা বাড়িয়েছে হিজবুল্লাহ।

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের মধ্যেই ইসরাইলের জন্য এখন গুরুত্বপূর্ণ ফ্রন্টলাইন হয়ে ওঠেছে লেবানন। হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের কথা বলে বেসামরিক মানুষকেও হত্যা করছে তারা। সাংবাদিক, স্বাস্থ্য কর্মীর পর এবার লেবাননের দক্ষিণাঞ্চলে থাকা জাতিসংঘের শান্তিরক্ষীদেরও নিশানা করছে ইসরাইলি বিমান হামলা।

জাতিসংঘের ঘাঁটিতে সবশেষ ইসরাইলি হামলায় প্রাণ গেছে এক শান্তিরক্ষীর। আহত হয়েছেন আরও তিনজন। হতাহতের শিকার শান্তিরক্ষীর সদস্যরা ইন্দোনেশিয়ার সেনা। এছাড়াও ইসরাইলি হামলায় গত একদিনে লেবাননে অন্তত ৪৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরাইল জোর করে বসতভিটা দখল করায় বাস্তুচ্যুত হচ্ছে দক্ষিণাঞ্চলের লাখ লাখ বাসিন্দা।

আরও পড়ুন:

এমন পরিস্থিতির মধ্যেও হিজবুল্লাহকে মোকাবিলার দোহাই দিয়ে বাফার জোন তৈরি ছাড়াও; গাজার মতো করে দক্ষিণ লেবাননে আগ্রাসন আরও সম্প্রসারণের জন্য সেনাদের নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। হুমকি দিয়েছেন লেবাননে আরও ভূখণ্ড দখলের।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেন, আমাদের নিরাপত্তা জন্য লেবাননের ভূখণ্ড হামলা আরও সম্প্রসারণের নির্দেশ দিয়েছি। যাতে হিজবুল্লাহর হুমকিকে চূড়ান্তভাবে প্রতিহত করা যায়। যাতে আমাদের সীমান্ত থেকে তাদের ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও গোলাবর্ষণ দূরে সরিয়ে দেয়া যায়।

এদিকে উত্তর ইসরাইলের মেতুলা শহর এবং দক্ষিণ লেবাননে থাকা ইসরাইলি সেনা ও তাদের যানবাহনের ওপর রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। অব্যাহত রয়েছে হিজবুল্লাহ-ইসরাইলের হামলা-পাল্টা হামলা। যুদ্ধের তীব্রতা বাড়ায় লেবাননের দক্ষিণাঞ্চলে থাকা সাধারণ মানুষের জীবনযাত্রা এক চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

২ মার্চ থেকে ইসরাইলি হামলায় লেবাননে প্রাণহানি বেড়ে এক হাজার ছাড়িয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখের বেশি মানুষ।

ইএ