৪০ বছর পর বিশ্বকাপের দ্বারপ্রান্তে ইরাক

ইরাক ফুটবল দল
ইরাক ফুটবল দল | ছবি: সংগৃহীত
0

৮৫০ দিনের লড়াই, ২১ ম্যাচের পথচলা এবার ইতিহাসের দ্বারপ্রান্তে ইরাক! বিশ্বকাপের মঞ্চ থেকে এখন মাত্র এক জয় দূরে 'লায়ন্স অফ মেসোপটেমিয়া'। মেক্সিকোর মন্টেরিতে বলিভিয়ার বিপক্ষে প্লে-অফ জিতলেই, ৪০ বছর পর বিশ্বকাপে ফিরবে ইরাক জাতীয় ফুটবল দল।

তবে এই যাত্রা মোটেও সহজ ছিল না। যুদ্ধের কারণে আটকে পড়েন কোচ গ্রাহাম আরনল্ড, দলকে পাড়ি দিতে হয়েছে ৪৩ ঘণ্টার ক্লান্তিকর সফর। কিন্তু মেক্সিকো পৌঁছে বদলে যায় দৃশ্য। স্থানীয় সমর্থন এখন ইরাকের বড় শক্তি।

আরও পড়ুন:

ইতিহাসও যেন পাশে ১৯৮৬ সালে এই মেক্সিকোতেই বিশ্বকাপ খেলেছিল ইরাক। যেখানে গোল করেছিলেন কিংবদন্তি আহমেদ রাধি। নতুন প্রজন্মে ভরসার নাম আলী জসিম। জয় পেলে এটা শুধু ইরাকের ফুটবল নয় তাদের আশা, ঐক্য আর প্রত্যাবর্তনের গল্প হয়ে থাকবে।

ইএ