সংযুক্ত আরব আমিরাতে আরও জানিয়েছে, আজ (রোববার, ২৯ মার্চ) ইরান থেকে ছোড়া ১৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৪২টি ড্রোন তারা প্রতিহত করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হিসাবে, যুদ্ধ শুরুর পর থেকে ইরান থেকে ছোড়া মোট ৪১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১ হাজার ৯১৪টি ড্রোন প্রতিহত করা হয়েছে।
এদিকে ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, ইরান ও হিজবুল্লাহ ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর হাইফায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে।
অন্যদিকে বাহরাইন জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে ইরান থেকে ছোড়া ১৭৪টি ক্ষেপণাস্ত্র এবং ৩৯১টি ড্রোন তারা প্রতিহত করেছে।





